ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ জেলখানা থেকে জামিন ছাড়াই ৩ আসামীর মুক্তি - ডেপুটি জেলার বরখাস্ত....


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৭:৩০

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কোনো জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় কারাগারের ভেতর ও বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়েও। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দৈনিক সকালের সময় ব্যুরোচীফ ঘটনাটির সত্যতা পেয়েছে। 
ঘটনাটি জানতে বৃহস্পতিবার বিকেলে  ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলামকে একাদিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি । 
কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা বলে জানা যায় । উভয় একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। বর্তমানে তারা সবাই বাহিরে আছেন।
বিষয়টি নিয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছে, ভুল করে অসতর্ক অবস্থায় আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদ্‌ঘাটন করবে তদন্ত কমিটি। যে বা যে-সব কর্মকর্তা এটির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত