ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪৫০৫ জন প্রবাসী


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৫:৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বড়লেখা উপজেলার ৪ হাজার ৫০৫ জন প্রবাসী ভোটার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বড়লেখায় উপজেলায় ৪ হাজার ৫০৫ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে আবেদনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ হাজার ৯৯৫ জন এবং মহিলা ভোটার ৫১০ জন। 
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন লন্ডন, আমেরিকা, আরব আমিরাতি বসবাসরত বড়লেখার প্রবাসীরা।
বিধি মোতাবেক, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই তার অবস্থানরত দেশের সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হয়েছে।
বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান এই প্রক্রিয়া সম্পর্কে জানান, অনুমোদিত প্রবাসী ভোটাররা তাদের ভোট প্রদান করে সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে বা নির্ধারিত মাধ্যমে প্রেরণ করবেন। রিটার্নিং অফিসার প্রাপ্ত ব্যালটগুলো যাচাই করে কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং অফিসারদের কাছে সময়মতো পৌঁছে দেবেন।
উল্লেখ্য, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই ডিজিটাল উদ্যোগের ফলে বড়লেখার বিপুল সংখ্যক প্রবাসী প্রথমবারের মতো বিদেশ থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা