ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে জামায়াত:বিএনপি প্রার্থী ফখরুল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৯-১-২০২৬ রাত ৮:১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, অতীতের সরকারের সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপকর্মের কারণে মানুষ আজ ফুঁসে উঠেছে। এরই ধারাবাহিকতায় এ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জনগণের এই বাঁধভাঙা সমর্থন দেখে প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী দিশেহারা হয়ে পড়েছেন। সে কারণেই নির্বাচন কমিশনে যথাযথ অভিযোগ না করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এবং আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নুর নবী মেম্বার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আরও বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে কোনো লাভ হবে না। নোয়াখালী-০৫ আসনের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে প্রস্তুত। জনগণের এই গণজোয়ারেই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। একই সঙ্গে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নকাজ, বিশেষ করে নদীভাঙন রোধসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
ধানশালিক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সসদ্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত

লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন

চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি

বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রক্তমাখা স্মৃতিতে বেঁচে আছেন জিহাদের মা