ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৬:৫৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ষোলমাইল জোর ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ (৪৮) মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলো ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পেছন দিক থেকে অপর একটি গাড়ির ধাক্কায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে চালক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং গাড়িতে থাকা দুই সাবেক সেনা সদস্য মারাত্মকভাবে আহত হন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ