মাজার ভাংচুর-লুটপাটের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পাকপাঞ্জাতন দরবার শরিফের অনুসারীরা গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। ওলী-আউলিয়ার বাংলাদেশ ব্যানারে মাজার ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদকারীরা শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টঙ্গীর কলেজগেট এলাকায় প্রথমে মানববন্ধন এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সার্বিক তত্বাবধানে ছিলেন মোহাম্মদ শামীম বেপারী চিশতি। এছাড়াও উপস্থিত ছিলেন- নাসিমা পাগলী, সারোয়ার ফকির, মুল্লুক মাদবর, কালাম ফকির, সিরাজ সাধু, আস্কর সাধু, মহিউদ্দিন সাধু, আজিজ মাওলানা প্রমুখ।
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বাংলাদেশে মাজার ভাঙার কোনো ইতিহাস ছিল না। যারা ওলি-আউলিয়ার মাজার ভাঙছে তারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই। তাদের একটাই ধর্ম, তারা সন্ত্রাসী। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এ ধরনের খেলা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তরা আরো দাবি করেন, মাজারে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে এবং একই সাথে যারা হামলায় উস্কানি দিয়েছে তারা গভীর ষড়যন্ত্র করছে। তাদেরও খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
জামান / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা