ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া বিয়াম স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ৪:৩০

কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুলে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক নেয়ামুল হকের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে চলমান দায়িত্ব থেকে সরাতে ক্ষমতার অপব্যবহার করে সদ্যবিদায়ী ইউএনও মইনুল হোসেন চৌধুরী রাতারাতি এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

নেয়ামুল হক বলেন, গত ৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কুতুবদিয়া্ ইউএনওকে পেকুয়া উপজেলায় বদলির আদেশ হয়। বদলি আদেশের পর কুতুবদিয়া বিয়াম স্কুলের জন্য একজন অধ্যক্ষ ও একজন সহকারী শিক্ষক চেয়ে কুতুবদিয়া ইউএনও স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় বা জাতীয় কোনো পত্রিকায় প্রকাশ না করে ১০ সেপ্টেম্বর একটি ফেসবুক পেজে প্রচার করেন। ১৭ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার আয়োজন করে সেদিনই পছন্দের একজনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। অথচ আমি চলমান দায়িত্বে আছি, নিয়োগের বিষয়ে আমি কিছুই জানি না।

তিনি আরো জানান, নিয়োগ পরীক্ষার দিন স্কুলে দ্বিতীয় সাময়িক সাময়িক পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন ইউএনও অফিসের সিএ বিশ্বজিৎ আমাকে একপ্রকার স্কুল থেকে ধরে নিয়ে যান পরীক্ষায় অংশ নেয়ার জন্য। না গেলে হয়রানিমূলক মামলার ভয় দেখান। তাই আমি যেতে বাধ্য হই। পরীক্ষার জন্য আমার কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। অথচ আমি ২০১৯ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্মারক নং-বিঃল্যাবঃ/কুতুব/নিয়োগ /২০১৯/২৮ মূলে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হই। দীর্ঘ পাঁচ বছর স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজের মাধ্যমে বিদ্যালয়কে বর্তমান অবস্থানে এনেছি। চাকরির শর্তে উল্লেখ ছিল চাকরির ১ম চার মাস শিক্ষানবিসকাল শেষে সন্তোষজনক আচরণ ও দক্ষতাসাপেক্ষে স্থায়ী নিয়োগ করা হবে।

তিনি বলেন, গত ২০ জুন সদ্য বিদায়ী ইউএনও মইনুল হোসেন চৌধুরী আমার স্কুল পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের কার্যক্রম সন্তোষজনক বলে মন্তব্য করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। সেই তিনিই আমাকে সরাতে পদাধিকারবলে ক্ষমতার অপব্যবহার করে নতুন অধ্যক্ষ/প্রধান শিক্ষক নিয়োগ দিলেন। আমি এই অনিয়মের প্রতিবাদ করছি এবং ন্যায়বিচার চাই।

বিয়াম ফাউন্ডেশন ঢাকার পরিচালক (শিক্ষা) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত ২০২৩ সালের ০৫.০৫.০০০০.০০৪.০৬.০৩৮.২৩-৩৮৫ নং স্মারকে শিক্ষক-কর্মচারী নিয়োগের লক্ষ্যে চাহিদা প্রেরণ সংক্রান্ত একটি পত্রে দেখা যায়, বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদাপত্র মতে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিয়াম ফাউন্ডেশন ঢাকা হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। 

বৃহস্পতিবার সকালে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে দিতে গেলে হইচই পড়ে যায়। কোমলমতি শিক্ষার্থীরা আগের অধ্যক্ষকে স্কুলে ফেরানোর জন্য মানববন্ধন করার চেষ্টা করে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নাছির উদ্দীন বলেন, নতুন অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগের বিষয়ে আমরা কিছু জানতাম না। তাই মূলত অধ্যক্ষের চেয়ারে নতুন একজনকে দেখে হইচই শুরু করেন অভিভাবকরা। একপর্যায়ে নতুন অধ্যক্ষ আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন আমাকে ধমকানোর চেষ্টা করেন, যে কারণে আমি সন্তানকে বিদ্যালয় থেকে নিয়ে আসার জন্য ছাড়পত্র দিতে বলি।

একই পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া নুরশানুল হক বলেন, নিয়োগে অনিয়ম হয়েছে। অধ্যক্ষ পদে আবেদনকারী ছিল দুজন। সহকারী শিক্ষক পদে চারজন। কিন্তু রেজাল্ট দেখি সাতজনের। তাছাড়া সহকারী শিক্ষক পদে আবেদনকারী একজনকে নিয়োগ দেয়া হয়েছে অধ্যক্ষ পদে।

এ বিষয়ে জানতে চাইলে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ/প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষার মাধ্যমে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি। আগের বিষয়দির কিছুই আমি জানি না। 

এ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়নি। ৫০ মার্কের লিখিত পরীক্ষা ছিল। দুজন প্রার্থীর একজন ১৮ এবং অন্যজন ১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। আগের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নেয়ামুল হকের বিষয় তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ডেকে এনে আলাদাভাবে পরীক্ষা নেয়া হয়েছে। কিন্তু তিনি চতুর্থ হয়েছেন।

শিক্ষক নিয়োগ কমিটিতে আরো তিনজন কর্মকর্তা ছিলেন। তারা হলেন- প্রাথমিক শিক্ষা অফিসার, কৃষি অফিসার ও কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি। 

এমএসএম / জামান

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু