ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে গণঅধিকার পরিষদের র‍্যালি ও মতবিনিময় সভা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ৪:৩০

ঢাকার সাভারে ‘ভারত খেদাও, বাংলাদেশ বাঁচাও’ স্লোগান‌কে সামনে রেখে ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে বাংলা‌দে‌শে পোশাক শিল্পসহ অন‌্যান‌্য শি‌ল্পে ভারতীয় কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে র‍্যালি ও মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাজার রোডে র‍্যালি শেষে স্থানীয় একটি অডিটরিয়ামে ঢাকা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহম্মদ ফারুক হাসান। প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব তারেক রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনায় ছি‌লেন ঢাকা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব মোহম্মদ সাইদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব ইঞ্জিনিয়ার যোয়াই চিং সং চাক এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ।

এছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব তামিম আজাদ, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার সদস্য সচিব সানোয়ার কবিরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার