পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে হবে : ওয়াদুদ ভূঁইয়া
বিএনপির কর্মসংস্থান-বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে। পাহাড়ি-বাঙালি ঐক্য ও একসাথে মিলেমিশে বসবাস করাই বিএনপির মূল আদর্শ বলে মন্তব্য করেন তিনি। কোনো ধরনের চক্রান্তে বিএনপির কর্মীরা যাতে পা না দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্ব) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে সরকার পতনের আন্দোলন করাই মূল লক্ষ্য ছিল বিএনপির। শেখ হাসিনার পতন হয়েছে। এখন সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায় বিএনপি। ওয়াদুদ ভূঁইয়া বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে জোরদার ভূমিকা রাখার নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খল কাজের সাথে সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ায়া হবে। এ বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকারও অনুরোধ জানিয়েছেন ওয়াদুদ ভূঁইয়া।
এছাড়া মাঠ থেকে জেলা, সকল পর্যায়ের নেতাকর্মীদেরই সমানভাবে দলের কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ দিতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয় সভা থেকে।
খাগড়াছড়ি পৌর মহিলা দলের সভাপতি সালেহা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেক, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন