ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মা-বাবা-ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফাজ্জল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ৪:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে হত্যার শিকার মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা সম্পন্ন হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার মা-বাবা আর ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা শেষে তোফাজ্জলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের চরদোয়ানি তালিমুল কুরআন মাদরাসা ময়দানে তোফাজ্জলের জানাজা হয়। এরপর তার দাফন শেষে চরদোয়ানি বাজারের প্রধান সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তোফাজ্জলের মৃতদেহ পাথরঘাটার নিজ গ্রাম চরদোয়ানিতে নেয়া হয়। এরপর তাকে দেখতে এলাকাবাসী ভিড় জমান।

শুক্রবার সকালে তোফাজ্জলের জানাজায় অংশ নেন দূর-দূরান্ত থেকে আসা ও এলাকার কয়েক হাজার মানুষ। এ সময় তাদের চোখ-মুখে ক্ষোভ আর ঘৃণার ছাপ দেখা যায়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুর আচরণে হতবাক হয়েছেন তোফাজ্জলের গ্রামের হাজার হাজার বাসিন্দা। তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পরপরই হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া মো. নাজমুল বলেন, তোফাজ্জল আমাদের এলাকার বড় ভাই। তাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, এটা মেনে নেয়া যায় না। তিনি কোনো সন্ত্রাসী বা বড় ধরনের কোনো অপরাধী ছিলেন না। তাহলে তাকে কেনো এভাবে পিটিয়ে মারা হলো? আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে তোফাজ্জল ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তোফাজ্জলের চাচাতো ভাই মো. ইসমাইল হোসেন বলেন, আমার ভাইকে পিটিয়ে মারা হয়েছে। তিনি কোনো চোর ছিলেন না। এমনকি এলাকায় তার নামে কারো কোনো অভিযোগও নেই। আমার ভাইয়ের হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখেন শিক্ষার্থীরা। সেখানে কয়েক দফায় তাকে মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার