পিরোজপুরের বশেমুরবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ
ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। সেই সঙ্গে ক্যাম্পাসে ধূমপানসহ সব ধরনের মাদকও নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪র্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, ৪র্থ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজনীতি ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপানসহ যে কোনো ধরনের মাদক নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সব ধরনের মাদক বহন, সংরক্ষণ এবং ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তে সিন্ডিকেট সদস্যরা একমত হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগের পাঠ্যসূচি অনুমোদন করা হয়েছে।
এর আগে সিন্ডিকেট সভার শুরুতে শহীদ ছাত্র-জনতার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে এসব ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি করেন সিন্ডিকেট সদস্যরা।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ