ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৯-২০২৪ বিকাল ৫:৪৭
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪নং ঘোড়াঘাট ইউপি শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে রাকিব হোসেনের সঞ্চালনায় ও আব্দুল কুদ্দুস মণ্ডলে সভাপতিত্বে ৪নং ঘোড়াঘাট ইউপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
‘মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সমষ্টি লাভ করা’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের উৎসাহিত করার পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জালিম হাসিনা সরকারের বিভিন্ন অপকর্মের তথ্য তুলে ধরেন।
 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার আমির।
 
বিশেষ অতিথি হিসেবে জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের আমির মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের নায়েবে আমির আজিজার রহমানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সুধীসমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার