ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৩:৩৭

গাজীপুর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির (২০২৪-২৫) শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে কমিটির শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী। এর আগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।
 
গত ১২ সেপ্টেম্বর এক বছর মেয়দী (২০২৪-২০২৫ ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক মো. মাসুদুল হক সভাপতি ও এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 
 
শপথ অনুষ্ঠানের পর বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক এনামুল হক অনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবগঠিত কমিটির সদস্য ছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও মাহতাব উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-
প্রেসক্লাবের নবাগত সভাপতি অধ্যাপক মাসুদুল হক ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক, যুগ্ম-সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, রায়হানুল ইসলাম আকন্দ, সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত