ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষ্যে পাবনায় জামায়াতের বর্ণাঢ্য র‌্যালী সমাবেশ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৪:৪৭

পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্যর‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালনে শনিবার পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্যর‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজানগর উপজেলা জামায়াতের আমীর হেসাব উদ্দিন, সেক্রেটারী টুটুল বিশ্বাস, পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, বেড়া উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমান, পৌর জামায়াতের আমীর ফারুক কি আজম, জেলা ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি খান এ হাবিব মোস্তফা, সুজানগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মমিন প্রমুখ।

বক্তারা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সংসদে কুরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে জালেমদের স্থান হতে পারে না। স্বৈরাচার সরকারের পতনের পর এখন সকল ধর্ম ও মতের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারছে। এই গণতন্ত্রের ধারা, সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন বক্তারা।

T.A.S / T.A.S

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী