রায়গঞ্জে ইট ভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎসব মুখর পরিবেশে উপজেলা ইট ভাটা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির ভুঁইয়াগাতী অস্থায়ী কার্যালয়ে একটানা ভোটগ্রহণ চলে।
এ নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে আবু হানিফ খান, চেয়ার প্রতীক নিয়ে মোশাররফ হোসেন আকন্দ, দোয়াত কলম প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাংগঠনিক পদে ফুটবল প্রতীক নিয়ে ইমরান হোসেন ও আম প্রতীক নিয়ে ফরিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে আনারস প্রতীকে ৩৯ টি ভোট পেয়ে আবু হানিফ খান সভাপতি ও ফুটবল প্রতীকে ৩৫ টি ভোট পেয়ে মো. ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো: ওমর ফারুক জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬০ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাছদুর রহমান।
T.A.S / এমএসএম
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ