ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে জরিমানা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-৯-২০২৪ বিকাল ৫:৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত টোল (হাসিল) আদায় করায় হাট ইজারাদারের সহযোগী বাবুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাতিহার পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। 

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায় করতে হবে। কিন্তু এ নিয়ম নীতি তোয়াক্কা না করে হাট ইজারাদার সারওয়ার নূর লিয়ন গরু প্রতি ৩০০ টাকা ও ছাগল প্রতি ১২০ টাকা টোল আদায় করছিলেন। ওই হাটে সরেজমিনে গিয়ে ইউএনও অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে তিনি হাট ইজারাদারের সহযোগী বাবুকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সকালের সময় প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, অতিরিক্ত টোল (হাসিল) আদায়ের অপরাধে কাতিহার হাট ইজারাদারের সহযোগী বাবুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির