সিংগাইরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মানিকগঞ্জের সিংগাইরে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ছোট ছেলে ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে ভূমদক্ষিণ শেখপাড়া ফুটবল একাদশ বনাম শায়েস্তা ফুটবল একাদশ অংশ নেয়। ভূমদক্ষিন স্পোর্টিং ক্লাবের আয়োজনে সভাপতি মোঃ শামসুদ্দিন বাবুর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন।
ভূমদক্ষিন বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ তালিম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন জিল্লুর, গণ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান, ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ আনছার আলী, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রমজান আলী, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মাহাবুবুর রহমান রনি, সাবেক সেনা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
T.A.S / T.A.S
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন