চবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মাহফুজ ও মিহির
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান সভাপতি, একই বিভাগ ও শিক্ষাবর্ষের মেসবাহ উদ্দীন মিহির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
নব মনোনীত সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন মিহির বলেন, 'লেখক ফোরাম লেখক তৈরির পাশাপাশি একজন ভালো সংগঠক হতেও সাহায্য করে। এবার দায়িত্ব প্রাপ্তির মধ্য দিয়ে তরুণদের নিয়ে কাজ করার এবং নিজেকে ভালো সংগঠক হিসেবে প্রমাণ করার সুযোগ এসেছে। আশা করি, সকলের সহযোগিতা ও সমর্থন পেলে, চবি শাখাকে সেরা শাখা হিসেবে তার গর্বের জায়গাটি ফিরিয়ে দিতে পারবো, ইনশাআল্লাহ!'
সভাপতি মাহফুজুর রহমান বলেন, 'আমাকে চবি শাখার সভাপতির মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। লেখালেখি মাধ্যমে তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সমাজ ও রাষ্ট্র প্রতি দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবো। তরুণদের লেখালেখি উদ্বুদ্ধকরণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আত্ম-উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি জোর দিবো।
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য