বাকেরগঞ্জে কলেজে না এসেও ৮ বছর বেতন নিচ্ছেন পিয়ন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) মো. সেলিম তালুকদার আট বছর ধরে অনুপস্থিত থেকেও প্রতি মাসে সরকারি বেতন ভাতা উত্তলন করে নিচ্ছেন। এ বিষয়ে সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সাবেক অভিভাবক সদস্য মো. মতিউর রহমান ঝন্টু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মো. সেলিম তালুকদার ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে ১৯৯৩ সালে যোগদান করে। তিনি প্রায় আট বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো চোখে দেখতে পাচ্ছেন না। আর এ কারণেই বাড়িতে থাকেন, কর্মস্থলে আসেন না। অথচ কলেজের উপস্থিতি খাতায় অন্য লোক স্বাক্ষর করে রীতিমতো সরকারি বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে। তবে ওই বেতন যে কার পকেটে যাচ্ছে তার সঠিক কোনো তথ্য নেই কলেজ অধ্যক্ষের কাছে। এ ব্যাপারে কলেজের গভর্নিং বডির সভায় উক্ত বিষয় উত্থাপন করলেও কমিটির সদস্যরা বিষয়টি গোপন করে যান।
গর্ভনিং বডি ২০১৭ সালে ২২৫নং সভায় বিধিমোতাবেক পিয়ন মো. সেলিম তালুকদারের অসুস্থতার কারণে তার পরিবর্তে সরকারি নিয়ম অনুসারে ৪র্থ শ্রেণির কর্মচারী পদে মো. মিজানুর রহমান খোকনকে চাকরি দেয় কলেজ কর্তৃপক্ষ। মো. মিজানুর রহমান খোকন ২০১৭ সালে যোগদানের পর থেকে কলেজ কর্তৃপক্ষ মাসে ৫ হাজার টাকা বেতন দিয়ে আসছে। ওই ৫ হাজার টাকা ছাড়া সরকারি কোনো ভাতা পাচ্ছেন না মিজানুর রহমান। আর এ কারণেই মিজানুর রহমানের পিতা গভর্নিং বডির সদস্য মো. মতিউর রহমান ঝন্টু অসুস্থ মো. সেলিম তালুকদারকে অবসর প্রদান করে পরবর্তীতে তার ছেলে মো. মিজানুর রহমান খোকনকে নিয়োগ প্রদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সেলিম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে আমি ঠিকমতো দেখতে পারি না। তাই কর্মস্থলে যাওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, অভিযোগটি তদন্তের জন্য কলেজের অধ্যক্ষ মো. আবু জাফরকে দায়িত্ব দেয়া হয়েছে।
অধ্যক্ষ মো. আবু জাফর বলেন, গভর্নিং বডির পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করব।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন