নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর বিলে মিলল দিনমজুরের মৃতদেহ
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের দুদিন পর বিল থেকে এক দিনজমুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেশুরবাগ এলাকার কাজী বাড়ির পূর্ব পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান মহিন (৫০) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের পিতার নাম জানাতে পারেনি।
এসব তথ্য নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহৃ থাকতে পারে। শরীর ফুলে যাওয়ায় সঠিকভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন মহিন। বিষয়টি তার স্বজনরা পুলিশকে অবহিত করের। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কেশুরাবগ এলাকার একটি বিলের মাঝখানে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নিহতের শ্বশুরবাড়ির লোকজন তাকে শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ভিকটিমের শশুরবাড়ি চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের জমাদ্দারবাড়ি। কিছুদিন পূর্বে ভিকটিম তার শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী লিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন। ওই টাকা এখনো পরিশোধ করা হয়নি। ভিকটিমের আত্মীয়স্বজনদের ধারণা, টাকাসংক্রান্ত বিষয় নিয়ে ভিকটিমকে মারধর করে বিলের মধ্যে লাশ ফেলে রাখা হতে পারে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরো বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
T.A.S / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন