ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে জয়পুরহাটে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় টিমের সাবেক ফুটবলার ও রূপালী ব্যাংকের কালাই মোলামগাড়ী শাখার ব্যবস্থাপক এসএম রুহুল আমিন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কালাই উপজেলার পুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহেব আলী প্রমুখ।

খেলা দেখতে আসা শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্টে আমরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারছি। এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৫ বছর যাবত মুখ খুলে কথা বলতে পারেনি। স্বাধীনভাবে খেলাধুলা করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছি। তাই এই স্বাধীন দেশে আমরা ফুটবল খেলা উপভোগ করছি। এতে আমরা আনন্দিত।

খেলার আয়োজকরা বলেন, দেশের প্রতিটি তরুণ ও যুবসমাজকে অপসংস্কৃতি, মাদক, মোবাইলে এখন গ্রাস করে ফেলেছে। তাই এই গ্রাসের হাত থেকে রক্ষায় যুবসমাজ ও তরুণদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে বের করে মাঠে আনতেই এ আয়োজন। 

খেলায় আক্কেলপুর তুলশীগঙ্গা একাডেমি ৫-৪ গোলে ক্ষেতলাল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত