ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৬

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সরেজমিন গেলে  হাসপাতাল কর্তৃপক্ষ  জানায়, শনিবার  সন্ধ্যায় ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন। রাত ৮টার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

ডা. মো. জেএইচ খান লেলিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকটি আমার হেফাজতে আছে। রবিবার দুপুর পর্যন্ত তার মাকে খুঁজে পাওয়া যায়নি। কেউ দত্তক নিলে আইনগতভাবে দত্তক দেয়া হবে। 

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।

এমএসএম / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’