যোগদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য ড. জাহাঙ্গীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের 'চির উন্নত মম শির' এবং 'নজরুল ভাস্কর্যে' পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ছাত্র আন্দোলনে নিহত, আহত ও অংশগ্রহণকারীদের জন্য দোয়া করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কবি নজরুলের পুণ্যভূমিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়াটা আমার জন্য সৌভাগ্যের এবং এই সৌভাগ্যটা তখনই সার্থকতা পাবে যখন আমি আমার কোনো তৎপরতা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারব।
উপাচার্য হিসেবে তার কাজের ব্যাপারে তিনি বলেন, চেষ্টা করব একটি নলেজ বেজড্ কমিউনিটি তৈরি করতে, যেটি এই বৃহত্তর ময়মনসিংহসহ পুরো বাংলাদেশে ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দেশের বাইরেও তারা তাদের অবদান রাখবে। আমরা যারা জ্ঞান প্রদান করব, আমাদের যেন উদ্দেশ্যই থাকে বাংলাদেশের মেরিটোরিয়াস শিক্ষার্থীদের এখানে আকর্ষণ করা। আপনাদের সবাইকে নিয়ে কাজটি আমি করে যেতে চাই। আশা করি আপনারা এ কাজে আমাকে সাহায্য করবেন।
যোগদানপরবর্তী উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকদের সাথে তিনি মতবিনিময় সভার আয়োজন করেন।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬–এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়।
এমএসএম / জামান
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা