ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় সড়কে প্রাণ গেল দুই কলেজশিক্ষার্থীর


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৯

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজের দুই শিক্ষার্থীর। রবিবার (২২ সেপ্টম্বর) ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের কালিয়া থানার ফুলদার গ্রামের মো. রবিউল শেখের ছেলে তিতাস (১৮) এবং তার সহপাঠী একই থানার রঘুনাথপুর গ্রামের ইজাজুল ইসলাম উৎস (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, দুই শিক্ষার্থীই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ফাইনাল পরীক্ষা শেষে ৪টি মোটরসাইকেলযোগে ৮ বন্ধু কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে রবিবার সকালে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অন্য বন্ধুদের সঙ্গে নিহতদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা