খাগড়াছড়িতে আলোচিত মামুন হত্যার ঘটনায় মামলা
খাগড়াছড়িতে আলোচিত ফার্নিচার ব্যবসায়ী মামুন হত্যাকাণ্ডে মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জন পাহাড়ি ও বাঙালিকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- মো. শাকিল (২৭), মো. রফিকুল আলম (৫৬) ও মো. দিদারুল আলম। নিহতের স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা মামলা হওয়ার কথা স্বীকার করে বলেন, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাদী মুক্তা আক্তার এজাহারে অভিযোগ করেন, গত ১৮ সেপ্টেম্বর ভোররাতে পূর্বশত্রুতার জেরে তার স্বামী মো. মামুনকে অন্য আসামিদের নির্দেশে মো. শাকিল জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে সকালে জানতে পারেন তার স্বামীকে হত্যা করা হয়েছে।
উল্লেখ, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরে ফার্নিচার ব্যবসায়ী মো. মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জেরে সহিংসতায় ছড়িয়ে পড়ে। দীঘিনালায় অর্ধশতাধিক দোকানপাটে আগুন এবং স্বণির্ভরে সেনাবাহিনীর ওপর গুলির ঘটনায় সহিংসতার ধারাবাহিকতায় খাগড়াছড়িতে তিনজন ও রাঙ্গামাটিতে একজনসহ চারজন নিহত হন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন