যোগদান করেই ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করলেন উপাচার্য ড. জাহাঙ্গীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে যোগদানের পর অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত ও অংশগ্রহণকারীদের জন্য দোয়া করেছেন।
এ সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া ও মোনাজাতের পূর্বে বিশ্ববিদ্যালয়ের 'চির উন্নত মম শির' ও 'নজরুল ভাস্কর্যে' পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন উপাচার্য।
এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল ভাস্কর্যের পাদদেশে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়ার পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে উপাচার্য বলেন, কবি কাজী নজরুল ইসলামের পূণ্যভূমিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়া আমার জন্য সৌভাগ্যজনক। তবে এই সৌভাগ্য তখনই সফলতা পাবে যখন আমি আমার কর্মের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারবো। চেষ্টা করব একটি নলেজ বেজড্ কমিউনিটি তৈরি করতে যেটি এই বৃহত্তর ময়মনসিংহসহ পুরো বাংলাদেশে ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের বাইরেও তারা তাদের অবদান রাখবে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
T.A.S / জামান
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি