ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পার্বত্যাঞ্চলে ১৪৪ ধারা প্রত্যাহার, অবরোধ চলমান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৫:৬

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারিকৃত ১৪৪ ধারা অবশেষে সাড়ে ৪৫ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে। রাঙামাটি পরিবহন মালিক সমতির নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, যে কারণে তাদের এ কর্মসূচি এখনো চলমান রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. এরশাদ হোসেন চৌধুরী জেলা শহরের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ এমন তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর সকালে রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয়পক্ষের ৫৩ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর, মসজিদ, বৌদ্ধবিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ঘটনার পর ওই দিন দুপুর দেড়টায় রাঙামাটি পৌর শহরে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত