রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
নারায়ণগঞ্জে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কের কাঞ্চন সেতুর টোল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থী ও জনতা জানান, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মানের পর থেকে এ সেতুতে চলাচলরত যানবাহন থেকে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়। কিন্তু সেতু নির্মাণের পর ১৮ বছর অতিবাহিত হলেও এখনো এ সেতুর টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারণে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীরা। এছাড়া কাঞ্চন সেতুর যে টোল আদায় করা হয়, তা সরকারি কোষাগারে জমা হয় না। টোলবক্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সমস্ত টাকা আত্মসাৎ করে। তারা টোলপ্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে ব্রিজের পশ্চিম পাশে অথবা কালাদীতে স্থানান্তরের দাবি জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী বিক্ষোভরকারীদের সকল দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে সড়ক থেকে সরে যান।
T.A.S / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর