ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৬:৩৯

সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে র‍্যালি ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের শহীদ মামুন চত্তরে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘অধিভুক্ত না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘অধ্যক্ষ না ভিসি? ভিসি ভিসি’, ‘ঢাবির শিকল হতে মুক্তি চাই মুক্তি চাই’, ‘তিতুমীর কি চায়?’ ‘বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘মহাখালী কি চায়? বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘সেশন না সেমিস্টার? সেমিস্টার সেমিস্টার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. তোফায়েল আলম বলেন, ‘তিতুমীর কলেজ দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান। এর আলাদা ঐতিহ্য রয়েছে। এছাড়াও কলেজটিতে রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা যা অনেক বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। যার পরিপ্রেক্ষিতে আমরা দাবি জানাচ্ছি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার।’

তিনি আরও বলেন, ‘ঢাবি অধিভুক্ত হওয়ায় আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে অন্যতম হচ্ছে রেজাল্ট বিলম্ব, ইয়ার সিস্টেম। যেসব সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেলে দ্রুত কেটে যাবে বলে মনে করি। এ ছাড়াও ঢাবি কখনও আমাদেরকে আপন করে নিতে চায় না। প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে হেয় করে চলে। ফলবশত ঢাবির ছাত্ররাও আমাদের সাথে বৈষম্যমুলক আচরণ করে থাকে। এজন্য আমরা ঢাবি থেকে মুক্ত হয়ে নিজ শক্তিতে দাঁড়াতে চাই।’

মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী মতিউর রহমান বলেন, সরকারি তিতুমীর কলেজকে যে উদ্দেশ্য ঢাবি অধিভুক্ত করা হয় সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। ঢাবি অধিভুক্ত হওয়ার পরেও কলেজের গুনগত শিক্ষার মানের কোন উন্নতি হয়নি। তিনি আরো বলেন, পরিক্ষার খাতা দেখার সময়ও আমাদের সাথে বৈষম্য করা হয় ইচ্ছাকৃতভাবে নাম্বার কমিয়ে দেওয়া হয়। আমরা আর কোন বৈষম্য চাই না, রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠান গুলোর কাছে জোর দাবি জানাচ্ছি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার জন্য।

আরেক শিক্ষার্থী মো. মাসুম রেজা বলেন, ‘প্রথমত, তিতুমীর কলেজে ইন্টারমিডিয়েট নেই। দ্বিতীয়ত, এখানে শুধুমাত্র অনার্স ও মাস্টার্স কোর্স বিদ্যমান। এ ছাড়াও এখানে একটি সুন্দর শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিদ্যমান। যার ফলপ্রসুতে শিক্ষার্থীদের রেজাল্ট অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের থেকে ভালো হয়ে থাকে। এজন্য তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিক দাবি জানাচ্ছি।’

সরকারি তিতুমীর কলেজের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। পাকিস্তান আমল থেকে কলেজটি প্রায় ৫৭ বছর ধরে সোনার বাংলায় শিক্ষার প্রসার ঘটিয়ে এসেছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোতেও রয়েছে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

এছাড়াও কলেজটির ক্লাসরুম, পরিবহন ও আবাসন ব্যবস্থা অন্যান্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে বেশি রয়েছে। এর আগেও একবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার গুঞ্জন উঠেছিল। কিন্তু রাজনৈতিক কারণে তা আর হয়ে উঠেনি বলে মনে করছেন অনেকে।

T.A.S / T.A.S

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ