ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চবির নতুন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ


আশিক মিয়া, চবি photo আশিক মিয়া, চবি
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৬:৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এক বছরের জন্য তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে কে এম নূর আহমদ বলেন, নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড.তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভিসি মহোদয়ের প্রচেষ্টাকে মিল রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতাপূর্ণ গড়ে তোলার চেষ্টা করবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পূর্বের ইমেজ ফিরিয়ে আনা, পড়াশোনার পরিবেশ এবং গবেষণায় জোর দেওয়া এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শতভাগ আমাদের প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থীদের সকল সমস্যায় পাশে থাকার চেষ্টা করবো।

উল্লেখ্য, গত রোববার (২১ এপ্রিল) চবি প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমকে। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করেন সাবেক প্রক্টর অহিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডি। 

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?