চবির ৯ অনুষদে সাবেক ডিনদের অব্যাহতি ও নতুন ডিন নিয়োগ
মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ অনুষদের ডিনদের অব্যাহতি দিয়ে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগকৃতরা ডিনের দায়িত্ব পালন করবেন।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিয়োগ দেয়া হয়।
নতুন নিয়োগ অনুযায়ী চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো: ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যাবসায় প্রশাসন অনুষদের দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস.এম. নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো: শাহাদাত হোসেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, সাবেক ডিনদের মেয়াদ গত মার্চ মাসেই শেষ হয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার পরেও কোনো নির্বাচন হয়নি। উপাচার্য নতুন করে ৯ টি অনুষদে ডিন নিয়োগ দিয়েছেন।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য