ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরের মেঘনা নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৭:৭

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে মেঘনা নদীতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঈশাবালা মাছঘাট এলাকায় মেঘনা নদীর একটি শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ। মৃত মোহাম্মদ হোসেন (৮) ও মরিয়ম আক্তার (৬) ওই গ্রামের ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের সন্তান।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন জানান, আমার ভাতিজা-ভাতিজি রবিবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায়। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পানিতে পড়ে ভেসে যায় তারা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাখাওয়াত জানান, রবিবার দুপুরে ঈশানবালা মৎস্য আড়ত এলাকায় ওষুধ ব্যবসায়ী মো. রতনের ছেলে ও মেয়ে বাড়ির পাশে খেলতে যায়। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পানিতে পড়ে ভেসে যায় তারা। ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ৯৯৯ নাম্বারে কল দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুরের টিম এসে নদীতে খোঁজ না পাওয়ায় স্থানীয়রা পরে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি যেহেতু নদীকেন্দ্রিক, সেহেতু নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

এলাকাবাসী খুবই মর্মাহত ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের ছেলে-মেয়ের করুণ মৃত্যুতে। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান