ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে রেজা-সায়েম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৭:৯

সরকারি তিতুমীর কলেজে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. রেজাউল ইসলাম রেজাকে সভাপতি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের এইচএম সায়েমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। 

রবিবার (২২ সেপ্টেম্বর) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা বলেন, লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে সকলের উন্নয়ন ও প্রগতির পথ সুগম হয়।

সাধারণ সম্পাদক এইচএম সায়েম বলেন, এই কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করতে চাই, যা তাদের শিক্ষাজীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

কমিটিতে অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন- সিনিয়র সভাপতি জাহিদ হাসান মারুফ, যুগ্ম-সম্পাদক আশেকুন্নবী আশিক, আশিক মিয়া, আরমান সিদ্দিক। এছাড়াও সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, দপ্তর সম্পাদক রায়হান তালুকদার রাজু, প্রচার সম্পাদক শরিফ আহম্মেদ এবং অর্থ সম্পাদক হিসেবে বাবলা খান নিক্সন মনোনীত হয়েছেন।

T.A.S / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য