সাতকানিয়ায় সিএনজি অটোরিকসার ধাক্কায় প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত দুটি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে নগদের এক ডিএসও নিহত হয়েছেন। তার নাম আরমান হোসেন (২৮)। আরমান উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যানপাড়ার আমানত উল্লাহ চৌকিদারের ছেলে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার হাসমতের দোকান নামক স্থানে আহত হওয়ার পর দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরমান।
নগদের সাতকানিয়ার ডিস্ট্রিবিউটর মো. কামরুল হাসান জানান, আরমান হোসেন নগদের সাতকানিয়ার ঠাকুরদীঘি থেকে ছমদিয়া পুকুরপাড় পর্যন্ত এলাকার ডিএসও হিসেবে কর্মরত ছিলেন। আরমান রবিবার সকালেও অন্যান্য দিনের মতো প্রথমে কেরানীহাটস্থ অফিসে আসেন। পরে কেরানীহাট থেকে সিএনজিচালিত অটোরিকসাযোগে ঠাকুরদীঘি এলাকায় যাচ্ছিলেন।
তিনি আরো জানান, অটোরিকসাটি হাসমতের দোকান এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াই টার দিকে আরমান মারা যান।
এমএসএম / জামান
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার