পাবনায় একজনকে কুপিয়ে, আরেকজনকে হাতুড়িপেটায় হত্যা
পাবনায় একই দিনে দুটি ঘটনায় দুজনকে হত্যা করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে এবং একই দিনে পূর্ববিরোধের জের ধরে সদর উপজেলায় একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাঁথিয়ার গোপালপুর ব্রিজসংলগ্ন এলাকায় উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদত হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৭) নিহত হন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামে সংঘর্ষে একজন আহত হন। ওই সংঘর্ষকে কেন্দ্র করে রবিবার সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজসংলগ্ন স্থানে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া পূর্ববিরোধের জেরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় আপন চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চিথুলিয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত চাচা সাইদুল ইসলাম (৫০) সদর উপজেলার চর বলরামপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি পেশায় কুলির কাজ করতেন। অভিযুক্ত দুই ভাতিজা হলেন- তালহা ও তামিম।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তাগণ জানিয়েছেন।
এমএসএম / জামান
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ