বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সাভারে বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে জেনারেশন নেক্সট গার্মেন্টস বন্ধ করে রেখেছে। এ কারণে আমরা বাসা ভাড়া ও দোকানের বাকিও পরিশোধ করতে পারিনি। আমরা প্রায় ৫-৬ হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যদিয়ে দিন পার করছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হলেও তারা সেটি বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
তবে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও অন্তত ৯টি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানা ৯টিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুরো শিল্প এলাকায় র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়াও সাধারণ ছুটি রয়েছে আরো ৯টি কারখানায়। কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। চেষ্টা করছি বিজিএমইএ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ