ঢাকা বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

যোগদানের দিন মাত্র একটি ফুলের তোড়া ও বই উপহার দেয়া হলো জাককানইবি উপাচার্যকে


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১:৫৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল ফুলেল শুভেচ্ছা প্রদান।

তবে নবনিযুক্ত উপাচার্যকে জনে জনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে বিরত থাকতে বলা হয়। নবনিযুক্ত উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমানের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে একটি মাত্র ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় নবনিযুক্ত উপাচার্যকে।

এ বিষয়ে উপাচার্য জানান, আমি আসলে জনে জনে ফুল চাই না। নতুন উপাচার্য হিসেবে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ একটা ফুল দেয়া যেতে পারে। তবে সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি মনে করি ফেরার সময় যদি ফুল আর ভালোবাসা নিয়ে ফিরতে পারি, তবেই সফলতা।

নির্দেশনা মোতাবেক নবনিযুক্ত উপাচার্যকে মাত্র একটি ফুলের তোড়া প্রদান করা হয়। তবে একটু ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের বেলায়। তিনি ফুল দিয়ে নন, বরং নিজের লেখা বই উপহার হিসেবে দেন নবনিযুক্ত উপাচার্যকে। ফুলের তোড়ার বদলে বই উপহার হিসেবে পেয়ে আনন্দিত উপাচার্যও।

বই উপহার দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজান বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র। জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সকল ক্ষেত্রে; দূর হোক সকল অন্যায়-অনিয়ম। তাই তো জ্ঞানের উৎস হিসেবে আমার নিজের লেখা বই নবনিযুক্ত উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা উপহার দিয়েছি। আশা করব স্যারের হাত ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবে, দূর হবে সকল অনিয়ম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, যোগদানের দিন ফুলের পরিবর্তে বই উপহার হিসেবে পেয়ে নিশ্চয়ই ভালো লেগেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যে গবেষণামনা এবং গবেষণায় যে তাদের উৎকৃষ্টতা আছে, এটা তার জানান দেয়। আমি আশা করি ভবিষ্যতে সবাই নিজেদের গবেষণায় সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, উপহার হিসেবে প্রদানকৃত বইটির নাম Pandemic Vs Technology: Al and 5G Powered Emerging Technologies and Applications. ড. মিজানুর রহমানের বইটি গত বছর প্রকাশিত হয়।

T.A.S / জামান

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ

চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে

কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে কে এম মাহমুদ হাসান

প্রশংসায় ভাসছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক: জবিতে ৭ বিভাগে স্পেশাল ঈদ বাস সার্ভিস

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব