নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন ঘোষণার দাবি সাবেক এমপি বকুলের
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের মানুষের। আর এই কৃতিত্বের বড় দাবিদার বিএনপি। গত ১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। এই ১৬ বছর ধরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর বেলাবর পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পাটুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ বিগত ১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে দিন। গণতন্ত্র ব্যতীত কোনো রাষ্ট্র চলতে পারে না। তাই নির্বাচন কমিশনকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের আহ্বান জানাই। নির্বাচন পদ্ধতি সংস্কার করে, রোডম্যাপ জারি করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ বিএনপি জনগণের সরকার চায়। তাই নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানাচ্ছি।
পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল রশিদ সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বকুল, মনোহরদী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুল আল মামুন, পাটুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ
অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার
মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট
বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার
পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার
মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর
ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ