ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সহমর্মিতা জানাতে নিহতদের বাড়ি গেলেন মাদারীপুরের ডিসি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৫:১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারগুলোতে সহমর্মিতার জানাতে বাড়ি বাড়ি গেলেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের দরগাখোলা এলাকায় নিহত দীপ্ত দের বাসায় যান। পরে শহীদ রোমান বেপারী ও তাওহীদ সন্নামাতের বাড়ি যান। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই কোটাবিরোধী ছাত্র আন্দোলনে মিছিল নিয়ে পুরাতন কোর্ট এলাকায় যাচ্ছিলেন শিক্ষার্থীরা। ওই সময় পুলিশ ও তৎকালীন সরকারের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া যায়। অনেক শিক্ষার্থী ধাওয়া খেয়ে শকুনী লেকে পড়ে যান। পরে দুপুরে দীপ্ত দের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১৯ জুলাই যুব উন্নয়ন কেন্দ্রের সামনে ছাত্র-জনতার সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত নামে দুজন মারা যান। এই তিন পরিবারকে সান্ত্বনা ও মহমর্মিতা জানাতে তাদের বাড়ি যান মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হক, মোসা. তানিয়া ফেরদৌস, ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় নিহত পরিবারগুলোকে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এছাড়াও আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেন, নিহত পরিবারগুলোর সাথে একটু সহমর্মিতার হাত বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে দেখা করলাম। এমন তরতাজা প্রাণগুলো ঝরে পড়ল, এটা মনে করে খুবই কষ্ট পেলাম। প্রশাসন থেকে যতটুকু করার সবই করা হবে।

এ সময় জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদলসহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?