ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়া সদরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ৪:৪১

চট্টগ্রামের পটিয়া সদরের সুচক্রদণ্ডী এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনায় আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দুই চোর শনাক্ত হলেও রহস্যজনক কারণে পুলিশ আসামিদের দীর্ঘদিন পরও গ্রেফতার না করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, পটিয়া সদরের ২নং ওয়ার্ডের সুচক্রদণ্ডীর পল্লী মঙ্গলের পাশে বাণী ধরের বিল্ডিংয়ের পাঁচতলার ভাড়াটিয়া দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকার মৃত মধুসুদন দের ছেলে অরুনাংশু দের বাসায় দিন-দুপুরে কেউ না থাকায় গত ২৬ জুন চুরি হয়। এতে ঘরের দরজার তালা ভেঙে আলমারিতে রক্ষিত ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৬২ হাজার চুরি করে নিয়ে যায়। চুরি করে পালিয়ে যাওয়া ও এবং চুরি করতে যাওযার মুহূর্তের বেশকিছু ভিডিও ফুটেজ ভবনের সিসি ক্যামরায় ধরা পড়ে। চুরির ঘটনায় গত ৪ জুলাই পটিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভবনের ভাড়াটিয়া অরুনাংশু দে অভিযোগ করেন।

পটিয়া সদরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরির একটি বিশাল সিন্ডিকেট রয়েছে। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটটি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পটিয়া থানার এসআই মোরশেদ আলম বিষয়টি তদন্ত করে ভবনের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যটি ধরা পড়ার পর দুই চোরকে শনাক্ত করেন।

ভবনের মালিক তপন কান্তি ধর বলেন, চুরির ঘটনাটি পরিকল্পিত। অল্প সময়ের মধ্যে ঘরের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে গেছে। বিভিন্ন ভবনে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে বলেও তিনি জানান।

অভিযোগকারী অরুনাংশু দে জানান, ঘটনার পর অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতেও অনীহা প্রকাশ করে। ঘটনা তদন্তে এসে এসআই মোরশেদ দুই চোর শনাক্ত হয়েছে বলে জানালেও ঘটনার দীর্ঘদিন পরও পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কথা বলতেও রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোরশেদ আলম জানান, ভবনে চুরির ঘটনায় দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হলেও তাদের বিস্তারিত নাম-ঠিকানা এখনো সংগ্রহ করা হয়নি। চোরেরা বাইরের হওয়ায় স্থানীয়রা সহজে চিনতে না পারায় গ্রেফতার করতে একটু সময় লাগছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন