ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নতুন সৃষ্টপদে ক্যাডারবহির্ভূতদের সংযুক্তির ব্যাপারে আহ্বায়ক কমিটি গঠন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১০:৪২

বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব ও যুগ্ম-সচিবের জন্য নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডারবহির্ভূতদের জন্য সংরক্ষণের ব্যাপারে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

উক্ত কমিটির কার্যপরিধিগুলো হলো- বিসিএস (প্রশাসন) এবং বিসিএস (সচিবালয়) ক্যাডার একত্রীভূতকরণ প্রসঙ্গে গঠিত কমিটির সুপারিশমালা ও 'বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (সচিবালয়) একীভূতকরণ আদেশ, ১৯৯২' পর্যালোচনা, এস.আর, ও নং-৩৩৫-আইন/২০১৮ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডার একীভূতকরণ আদেশ, ২০১৮ পর্যালোচনা, বিধি অনুসারে শুরু থেকে সর্বশেষ জারিকৃত জি.ও. অনুসারে পদ সৃজন এবং সংরক্ষণের আদেশ পরীক্ষা- নিরীক্ষাকরণ এবং বিদ্যমান বিধি-বিধানের আলোকে ভবিষ্যতে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ নির্ধারণসহ পদোন্নতি প্রদান সংক্রান্ত সুপারিশ প্রণয়ন।

এই বিজ্ঞপ্তিটি মন্ত্রিপরিষদ সচিব ও অর্থ সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা