ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

কৃষক সতীশ চন্দ্র রায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১০:৪৩

গোপালগঞ্জের মুকসুদপুরে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিরীহ কৃষক সতীশ চন্দ্র রায়ের (ঠাকুর) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে নিহতের স্বজন এবং ওই গ্রামের সর্বস্তরের জনগণ। সোমবার (২৩ সেপ্টেম্বর) মহেষতলী গ্রামবাসীর আয়োজনে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত একে অপরের হাতে হাত রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে নিহতের স্বজন ও এলাকাবাসী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে যেখানে সতীশ রায়কে হত্যা করা হয়েছিল সেখানে পৌঁছে বিক্ষোভ সমাবেশ পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- নিহতের স্ত্রী শিখা রানী রায়, ছেলে জয় রায়, স্বাধীন রায়, সৌরভ রায়, মেয়ে ঐশী রায়, অধ্যাপক বিধান পাণ্ডে, অজয় রায়, সুবল রায়, রঞ্জন রায়, কেনা মণ্ডল, ভজন রায়, বিবেক রায়, দীনেশ রায়, প্রমথ রায়, নীল রতন মণ্ডল, সুব্রত রায়, অজিত রায়, অপূর্ব রায় প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্বপন মৌলিকের হুকুমে খুনি সুদীপ্ত মৌলিক, রবি মৌলিক, মনোজ মৌলিক, বংকেশ মৌলিক, অরুণ মৌলিক, তরুণ মৌলিক, তপণ মৌলিক, নারায়ণ মৌলিক, বিষা মৌলিক, সাগর মৌলিকসহ অজ্ঞাত ৫-৬ জন মিলে নিরীহ কৃষক সতীশ রায়কে নির্মমভাবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় সতীশ রায়কে বাঁচাতে তার ভাতিজা দীপঙ্কর রায় এগিয়ে এলে তাকেও হামলাকারীরা পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা (মুকসুদপুর থানা মামলা নং-১৮) হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হননি।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, খুনি পরিবারের একই বংশের সচীন্দ্র নাথ মৌলিক নামের একজন অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না। তিনি ডিএমপিতে কর্মরত। আদৌ নিহতের পরিবার সুষ্ঠু বিচার পাবেন কি-না তা আমরা জানি না। আমরা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই। 

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী উক্ত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে জলিরপাড় বাজার ঘুরে পুনরায় ননীক্ষীরের মহেষতলী গ্রামে ফিরে যান।

মুকসুদপুরের চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে তদবির করার অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সচীন্দ্র নাথ মৌলিকের বক্তব্য নিতে তার ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোনে ০১৭....৮৯৮ একাধিকবার কল করেও সংযোগটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মুকসুদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, আইন সবার জন্যই সমান। হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই আমরা দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

এমএসএম / জামান

চৌগাছার যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামী আবু ওবাইদা গোপালগঞ্জে আটক

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়

‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ

‎চিকিৎসক আসেন, কিছুদিন পরই চলে যান: জনবল সংকটে ধুঁকছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ

আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি

রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র‍্যাব

বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা

পেকুয়ায় নিজ উদ্যোগে কালভার্ট সংস্কার করলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি