ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১:১৭
ফরিদপুরের মধুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য তিন দফার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের মধুখালী উপজেলার সভাপতি ও শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজির হোসেন মৃধা, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের মধুখালী উপজেলার সাধারণ সম্পাদক ও বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. রজব আলী মোল্লা, হাজী ইয়াসিন দাখিল মাদ্রাসার সুপার মো. আলিমুজ্জামান, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উদ্দীন, রায়পুর বকশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবিরুল আলম প্রমুখ।
 
 

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত