ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের দুর্গাদহ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ২:২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার অধীন সদর উপজেলার দুর্গাদহ বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে সেবা মাস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাদহ বাজার এজেন্ট আউটলেট ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে এজেন্ট আউটলেট স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা প্রকৌশলী মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক এভিপি হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- শাখা অফিসার আতাউর রহমান, মামুনুর রশীদ, ভাদসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, ইউনিয়ন জামায়াতের আমির লুৎফর রহমান, বাজার মসজিদের খতিব নুরুন্নবী, মাওলানা নুরুল আমিন, গ্রাহক তোজাম্মেল হোসেন, মাওলানা আবু বক্কর, মাসুদুর রহমান প্রমুখ। 

বক্তারা নতুন বাংলাদেশে ইসলামী ব্যাংকের সার্ভিস গ্রহণ, সুফল ও আস্থা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এবং আগামীদিনের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় শতাধিক পুরুষ ও মহিলা গ্রাহক উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন