জাতীয়করণের দাবিতে রাণীশংকৈলে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন
দেশব্যাপী কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ, জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোশাররফ হোসেন।
এ সময় বক্তব্য দেন- আবাদ তাকিয়া মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার হারুন আল রশিদ, চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসার সুপার রমজান আলী প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে সরকরি-বেসরকারি সকল বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হবে। দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। যদি দ্রুত জাতীয়করণ না করা হয়, তাহলে শিক্ষকসমাজ শুধু মানববন্ধন ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরবর্তীতে প্রয়োজনে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে একটি স্মারকলিপি দেন।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি