ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ যবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:৩১

ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সাথেই শুভেচ্ছা বিনিময় হবে, তবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হারিয়েছি। এখনো অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এটিকে উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়।

নবনিযুক্ত এই উপাচার্য আরো বলেন, সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি যবিপ্রবিকে একটি বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ারও অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ, যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের পদত্যাগের এক মাস পর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ যবিপ্রবির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পান। আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?