রায়গঞ্জে চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউপি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার সচেতন জনসাধারণের আয়োজনে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুল হান্নান খানকে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগের দোসর আবু হানিফসহ যারা পরিষদে বসাতে সহযোগিতা করেছে, তাদের অবিলম্বে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মুক্তাদির, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেক রিয়াদ, ফয়সাল আহমেদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সোমবার উপজেলা ইটভাটা মালিক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি আবু হানিফ খান ও স্থানীয় কতিপয় বিএনপি নেতা মোটা অংকের উৎকোচ লেনদেনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসিয়ে দেন। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের যেসব দালাল এই জঘন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
এমএসএম / জামান
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
Link Copied