পটুয়াখালীর আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটি গঠিত
পটুয়াখালীর দুমকি উপজেলার আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন নাসরীন জাহান এবং বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন মো. আশিকুর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক ২৪.০৯.২০২৪ ইং স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-INSO2-6/00240/2024/1531/3099) বলা হয়েছে, আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি খলিলুর রহমানের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে নাসরীন জাহান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. তারিকুল ইসলামের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে মো. আশিকুর রহমানকে মনোনয়ন দেয়া হলো।
এই অ্যাডহক কমিটির মেয়াদ ১৬.০৩.২০২৫ ইং তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন-সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন যে কোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেরিত নতুন অ্যাডহক কমিটির পত্র পেয়েছেন কিনা- জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক মেইল চেক করিনি বলে ফোন কেটে দেন।
উল্লেখ্য, ৮ দিন আগে ১৭.০৯.২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার তার স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-INSO2-6/00240/2024/1531/2962) আব্দুল আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি খলিলুর রহমান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. তারিকুল ইসলামকে মনোনয়ন দিয়ে কলেজের অধ্যক্ষ, সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের কাছে অনুলিপি দিয়েছিলেন।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত