ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:২৪
পটুয়াখালীর কলাপাড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় কলাপাড়ার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও জমিয়াতুল মোদারেসিন কলাপাড়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাওলানা মো. ওসমান গনী।
 
বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুণগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই অবিলম্বে বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। তারা আরো বলেন, যদি জাতীয়করণ না করা হয় তাহলে শিক্ষক সমাজ শুধু মানববন্ধন ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, জাতীর স্বার্থে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
 
উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের সকল আয় সরকারি কোষাগারে নিয়ে যাক। তাতে জাতীয়করণ করতে সরকারের তেমন বেগ পেতে হবে না। শিক্ষায় যে বাজেট দেয়া হয় তার সিংহভাগ ব্যায় হয় অবকাঠামো উন্নয়নে। কিন্তু উন্নয়নের নামে একাটা বিরাট অংশ মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষকদের জন্য শিক্ষা কমিশন গঠন করতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন তিনি। 
 
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের কাছে শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করার কথা বলেন। সেই সাথে শিক্ষার মানোন্নয়ন এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানে ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন তিনি। 

এমএসএম / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’