বাকেরগঞ্জে আনসার ও ভিডিপি অফিসে ঝুলছে তালা, পতাকা উড়লেও দেখা নেই কর্মকর্তাদের
সরকারি কোনো ছুটি নেই, তবুও তালা ঝুলছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে। গত কয়েক দিন ধরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার খামখেয়ালিপনায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া সপ্তাহে দু-এক দিন দেখা মিললেও দুপুর ১টার আগে চলে যান বাকেরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাম্মাৎ শিরিন আক্তার। ওই কর্মকর্তা বাকেরগঞ্জে যোগদানের পর থেকে অসুস্থতার কথা বলে অফিসে এলেও চলে জান দুপুর ১টার আগে।
একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, কর্মকর্তা শিরিন আক্তার সরকারি অনুষ্ঠান কিংবা নির্বাচন অথবা দুর্গাপূজার সময় এলে দেখা যায় অফিস করছেন তারা। এ ছাড়া কাউকে পাওয়া যায় না অফিসে। বেশিরভাগ সময়ই অফিসে অন্য কর্মচারীরা এলেও অফিসে তালা দিয়ে চলে যান ১টা বা ২টার আগে।
অফিস খোলা রেখে দায় সারতে কর্মচারীরা এলেও অফিসে তালা দিয়ে আবার চলে যান ১টা বা ২টার আগে। আবার কোনো কোনো সময় দেখা গেছে অফিস চলাকালীন উড়ছে না জাতীয় পতাকা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকরা উপজেলা আনসার ও ভিডিপি অফিসে গিয়ে দেখতে পান ওই অফিসটি তালাবদ্ধ। একই ভাবে গত কিছুদিন আগেও দুপুরে গিয়েও অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিন আক্তারের মোবাইলে অফিস তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অফিস তো খোলাই আছে। আমি বাসায় এসেছি। আমি অনেক দিন থেকেই শারীরিকভাবে অসুস্থ। তাই অফিসে তালা দিয়ে চলে এসেছি। সাংবাদিকরা বলেন, আপনি অসুস্থ কিন্তু আপনার আর কর্মচারীরা কোথায়? তখন তিনি উত্তরে বলেন, আমাদের ১০ দিনের একটি মাঠ পর্যায়ে ট্রেনিং চলছে, সেখানে কর্মচারীরা রয়েছে। সাংবাদিকরা বলেন, বিগত দিনগুলোয় তো আপনাকে অফিসে এসে পাওয়া যায়নি। তখন উপজেলা কর্মকর্তা শিরীন আক্তার বলেন, আমি অসুস্থ। এজন্যই আমার একটু অফিস করতে সমস্যা হচ্ছে।
নাম প্রকাশ না করা স্থানীয় ব্যক্তি বলেন, এই অফিসে কর্মকতা আসলেও তাদের দুপুর ১টার পর আর দেখা যায় না। সরকারি অনুষ্ঠান, নির্বাচন কিংবা পূজার সময় তারা জড়ো হন। এছাড়া ওই অফিসে কাউকেই দেখা যায় না। শুধু অফিস খোলার জন্য আসে আবার চলে যায় দুপুর ১টা কিংবা ২টার আগে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন