ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে বিএনপির মেয়র প্রার্থী হওয়ার দাবিতে শামীমের সংবাদ সন্মেলন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:৩৭

শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগাম ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও স্থানীয় তৃপ্তি জর্দা ফ্যাক্টরির স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে তৃপ্তি জর্দা ফ্যাক্টরির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন শামীম জানান, ১৯৮৯ সালে উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে তিনি বিএনপির রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি আরো জানান, ১৯৯৩ সালে পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বানে সাড়া দিয়ে তিনি তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মানিককে সমর্থন দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করেন।

তিনি বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারংবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

এ প্রসঙ্গে তিনি জানান, আওয়ামী লীগ সরকার আমলে দায়ের করা একাধিক মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। এমনকি এখনো তাকে প্রতি মাসে আদালতে হাজিরা দিতে হয়। দলের প্রতি আনুগত্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পৌরসভার আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন